ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রার্থীকে হুমকির অভিযোগ, থানায় জিডি

  • আপলোড তারিখঃ 18-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206986 জন
রাঙামাটিতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রার্থীকে হুমকির অভিযোগ, থানায় জিডি ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি  জেলা প্রতিনধি:-

​রাঙামাটিতে নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীকে অপহরণ সদৃশ তুলে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ১৭ জানুয়ারি রাতে রাঙামাটি সদর থানায় এই মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পাহেল চাকমা (৪০)।​জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাঙামাটি কোতয়ালী থানাধীন স্টেডিয়াম মার্কেটে অবস্থিত পাহেল চাকমার নিজ অফিস কক্ষে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুই জন অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ তার অফিসে প্রবেশ করে। অভিযোগকারী জানান, ওই ব্যক্তিরা তাকে জোরপূর্বক অফিস থেকে বের করে শহরের ‘ক্যাফে কবরক’ রেস্টুরেন্টে নিয়ে যায়।

​ভুক্তভোগী পাহেল চাকমা অভিযোগে উল্লেখ করেন, রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পর ওই দুই ব্যক্তি তাকে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভবিষ্যতে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি রাঙামাটি সদর থানায় আইনগত সহায়তা চেয়ে এই ডায়েরি অন্তর্ভুক্ত করেন।​বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে (জিডি নং- ৯৬৭)। ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এসআই (নিরস্ত্র) খোয়াই হলা চাক-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

​এই ঘটনায় স্থানীয় সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..