ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপলোড তারিখঃ 20-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 205599 জন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক ৩ ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক://

​গত ১৯ জানুয়ারি ২০২৬

​ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পাড়াইল এলাকার আবেদ আলীর ছেলে খাইরুল ইসলাম (২৮), মৃত মো. নজরুল ইসলামের ছেলে নাঈম (২১) এবং মো. কামাল উদ্দিনের ছেলে মো. আতিকুল ইসলাম (১৮)।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ১০টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল উজানিসার এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..