ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

  • আপলোড তারিখঃ 17-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 439387 জন
বান্দরবানে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়

বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারি পাড়া এলাকায় প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।


রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কৃষকরা সবজি খেতে কাজ করার সময় সাপটিকে দেখতে পান।


স্থানীয়রা জানান, খেতের চার পাশে দেওয়া জালের মধ্যে রাতের কোন এক সময় হয়তো আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে লামা বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।


বন বিভাগ জানায়, উদ্ধার করা অজগর সাপটি সুস্থ আছে এবং সেটিকে নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


লামা বন বিভাগীয় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে এবং আমরা খুব শিগগিরই এটিকে উপযুক্ত স্থানে, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করব।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..