স্টাফ ক্রাইম, রিপোর্টার মোঃ হারুন //
মাদারীপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ম্যালকাইন এলাকায় এ ঘটনা ঘটে, এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালকসহ ২৫ জন যাত্রী,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস ম্যালকাইন এলাকায় পৌছালে হঠাৎ করে আগুন লেগে যায়। চালক বাসটি মহাসড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হন। জরুরী ভিত্তিতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।