ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী আবাসিক হোটেল তাজে ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন আটক

  • আপলোড তারিখঃ 01-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 326463 জন
যাত্রাবাড়ী আবাসিক হোটেল তাজে ভুয়া  সেনাবাহিনীর ক্যাপ্টেন আটক ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়://

আসন্ন পুজা উপলক্ষে

নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে টহল দল যাত্রাবাড়ী থানার আওতাধীন হোটেল তাজ নামক আবাসিক হোটেলে যৌথবাহিনী  পরিদর্শনের জন্য যায়। সেখানে গিয়ে জানতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় এক ভদ্রলোক সস্ত্রীক গত প্রায় একমাস ধরে বসবাস করে আসছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথোপকথন টহল দলের সন্দেহের উদ্রেক করে। ফলশ্রুতিতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে তার ভুয়া পরিচয় প্রমাণিত হয় এবং তার কাছে ভুয়া আইডি কার্ড সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। পরিশেষে উভয়কে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 


 *গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ* 

    ক। এসএম নাজমুল হাসান সুমন (২৮)

     গ্রাম : হাড়িখালি

     পো: হাড়িখালি

     থানা : তের খাদা

     জেলা : খুলনা 

  ক।  শিরিন আক্তার (৩৭)

     গ্রাম : কলশেপুর

     পো: জাতীয় বিশ্ববিদ্যালয়

     থানা: গাজীপুর সিটি

     জেলা : গাজীপুর 

 *জব্দকৃত সরঞ্জামাদি* 

    ক। ভুয়া আইডি কার্ড

    খ। ইউনিফর্ম  পরিহিত    ছবি।

    গ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ ব্যাজ।  

    ঘ। সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন পোশাক সামগ্রী।

    ঙ। প্রতারণার বিভিন্ন নথিপত্র। 

    চ। সাংবাদিক পরিচয়পত্র।

    ছ। একটি ওয়ালেট। 

    জ। দুইটি মোবাইল ও চারটি সিম কার্ড। 

    ঝ। বিভিন্ন স্থানের দলিল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....