ঢাকা | বঙ্গাব্দ

ঘুষখোর জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 14-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301207 জন
ঘুষখোর জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, ​//

রাঙামাটি জেলা  প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ গ্রহণের দায়ে অবিলম্বে গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন করেছে 'রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য'। একই সঙ্গে ঘুষখোর সার্ভেয়ারকে রক্ষাকারী কর্মকর্তা রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।

​আজ ১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সামনে অরাজনৈতিক সংগঠন 'রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য' এই কর্মসূচির আয়োজন করে।

​রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য-এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

​এছাড়া মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক জুঁই চাকমা, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ of CHT(DPC) এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন এবং রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।

​ঘুষখোর সার্ভেয়ার জেনন চাকমার গ্রেফতার ও বরখাস্তের দাবিতে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর প্রধান সমন্বয়ক জুঁই চাকমা। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতিমুক্ত ভূমি অফিস নিশ্চিত করার জোর দাবি জানান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....