ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

  • আপলোড তারিখঃ 25-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10882 জন
রাঙামাটিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম

, রাঙামাটি  জেলা প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত দুইজন পুলিশ সদস্যকে পদোন্নতিজনিত র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এই দুই সদস্য হলেন— সৈয়দা মাহমুদা আক্তার ও দিলারা ইয়াসমিন। তাঁরা কনস্টেবল পদ হতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।

​রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

​ব্যাজ পরিধান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, "পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আপনাদের আরও নিবেদিত হতে হবে।" তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা বজায় রাখারও নির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বরকল–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা