ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনএর ৭০নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী গণসংযোগ, ভোটারদের সাথে মতবিনিময় আলহাজ্ব নবী উল্লাহ নবীর

  • আপলোড তারিখঃ 28-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 144851 জন
ঢাকা-৫ আসনএর ৭০নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী গণসংযোগ, ভোটারদের সাথে  মতবিনিময় আলহাজ্ব নবী উল্লাহ নবীর ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদ ://

 ঢাকা ৫ আসনের ৭০নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। আজ সকাল থেকে  ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বাজার এবং  আবাসিক এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং  মতবিনিময় করেন।

গণসংযোগকালে আলহাজ্ব নবী উল্লাহ নবী ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ এবং  প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, ঢাকা-৫ এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার।

তিনি আরও বলেন,

“জনগণের ভোট এবং  ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ এবং  আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবো। তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ সমস্যা, বিশুদ্ধ পানির সংকট এবং  গ্যাস সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থী এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব নবী উল্লাহ নবী একজন পরিচ্ছন্ন এবং  জনবান্ধব রাজনীতিক। তাঁকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা এবং বার্তা তুলে ধরছেন বিএনপি মনোনীত এই প্রার্থী।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....