ঢাকা | বঙ্গাব্দ

নাগরিক সমস্যায় জর্জরিত ৬৩নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী; পরিবর্তনের বার্তা।

  • আপলোড তারিখঃ 31-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2546 জন
নাগরিক সমস্যায় জর্জরিত ৬৩নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী; পরিবর্তনের বার্তা। ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদ ://

ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী শনিবার ৬৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।   ৩১ জানুয়ারি-২০২৬, শনিবার


 এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন। গণসংযোগকালে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন,

“ঢাকা-৫ এর জনগণ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব, ভাঙাচোরা সড়ক এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা আজ মানুষের দৈনন্দিন দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন,

“বিএনপি সবসময় জনগণের দল। জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তরুণ সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

গণসংযোগ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ৬৩নং ওয়ার্ডসহ পুরো ঢাকা-৫ এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে। এদিন গণসংযোগের সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ভোটাররা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পবিত্র শবে বরাতে আল্লাহ যাদের ক্ষমা করেন