নিজস্ব প্রতিবেদক ://অদ্য ১৯/০২/২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) রমজান মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় চাষাড়া মোড়-এ নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক শাখার পুলিশ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিকেএমইএ-এর পক্ষ থেকে প্রাপ্ত সেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, "পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও শহরের যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় সেসব পয়েন্টে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগের ৭০ জন পুলিশ সদস্যের পাশাপাশি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় ১৫০ জন দায়িত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইনান্স) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আলমগীর হোসাইন, টিআই (এডমিন) জনাব আব্দুল করিম শেখ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি জনাব মোর্শেদ সারোয়ার সোহেলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।