ক্রাইম রিপোর্টার মোঃ হৃদয় ইসলাম://
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় জড়িত ০৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মুন্সিগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
গত ১২ এপ্রিল ২০২৬ রাত ৮টা থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।