ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ 18-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 385 জন
রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই জন অভিজ্ঞ পুলিশ পরিদর্শককে তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

জনাব হাছান আকতার আহমেদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, দুরছড়ি পুলিশ ফাঁড়ি।জনাব আবু জাফর মোঃ সালেহ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, অপরাধ শাখা।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

​বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্বের প্রশংসা করে পুলিশ সুপার মহোদয় বলেন।আপনাদের সততা, নিষ্ঠা এবং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা রাঙ্গামাটি জেলা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পেশাগত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আপনারা উত্তরসূরিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে যাচ্ছেন।"

​তিনি বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ পারিবারিক জীবনের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

​উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:​জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

​জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।

​সহকর্মীদের পক্ষ থেকে জানানো এই বিদায় সংবর্ধনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান