ঢাকা | বঙ্গাব্দ

ইনচার্জকে বিশেষ পুরস্কার প্রদান

  • আপলোড তারিখঃ 20-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 875 জন
ইনচার্জকে বিশেষ পুরস্কার প্রদান ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।​অদ্য ২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​মাঠ পর্যায়ে বিশেষ সাফল্যের জন্য জেলা পুলিশের চারজন চৌকস কর্মকর্তাকে এই সম্মাননা প্রদান করা হয়।​জনাব মোঃ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা।​জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা।

​জনাব মোঃ এনামুল হক চৌধুরী, অফিসার ইনচার্জ, কাউখালী থানা।​জনাব মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।​ভালো কাজের স্বীকৃতি মনোবল বাড়াবে পুলিশ সুপার।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন।পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। এ ধরনের সম্মাননা কর্মকর্তাদের কাজের প্রতি দায়বদ্ধতা ও উৎসাহ বাড়িয়ে দেয়। আমি আশা করি, ভবিষ্যতেও জনস্বার্থে এবং জেলার আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলে এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখবেন।​তিনি আরও উল্লেখ করেন যে, রাঙ্গামাটি জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং অপরাধ দমনে আরও গতিশীলতা আনবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ইনচার্জকে বিশেষ পুরস্কার প্রদান