নিজস্ব প্রতিবেদক://
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৬/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ^রী টোলপ্লাজার নিকট একটি চেকপোস্ট স্থাপন করে। অতঃপর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে একটি ট্রাক হতে ৬৯ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম শাহেদ শাহরিয়ার সজীব(২৩), পিতা- মোঃ শাহজাহান আলী, সাং- গোপিনাথপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা বলে জানা যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত ট্রাকটি জব্দ করা হয়।
৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে উক্ত ট্রাক ব্যবহার করে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
৪। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।