স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম
নরসিংদী জেলার আওতাধীন পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অত্যান্ত মনোরম পরিবেশে এই দৃষ্টিনন্দন পার্ক নির্মাণাধীন। যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত সহজতর হওয়ায় পরিভ্রমণে আসে দেশের বিভিন্ন অঞ্চল হতে ছাত্র-ছাত্রী যুবক যুবতী ,নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য ভ্রমণ প্রিয় মানুষ, বিনোদনের স্থান হিসেবে মনে প্রশান্তি পাওয়ার আশায় এই পার্কে আসে।এই পার্কে মানুষের মনকে আকৃষ্ট করার মতো কতগুলো ট্যুর স্পট রয়েছে, যা সত্যিই অসাধারণ দুচোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অবিশ্বাস্য হলেও সত্য পার্কের পূর্বের পরিবেশ পরিস্থিতি ও বর্তমান পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তনীয় লক্ষ্য করা যায়। পার্কে নিয়ম-নীতি বলতে কিছু নেই বললেই চলে। প্রিয় মানুষেরা পার্কে আসে ভ্রমণের পাশাপাশি মনের ভেতরের দু:খ, বেদনা, দুশ্চিন্তা গুলোকে আড়াল করে মনে প্রশান্তির পরশ নেবার জন্য । কিন্তু ড্রিম হলিডে পার্কে আসলে চরিত্র হনন করার মত কিছু বিষয়াদি পরিলক্ষিত হয়। পার্কের ভিতর আছে রিসোর্ট, এই রিপোর্ট , রেস্টুরেন্টের আড়ালে আছে গোপন কক্ষ কক্ষের ভিতরে প্রতিনিয়ত অশ্লীলতা,নির্লজ্জতা, বেহায়াপনার দূশ্য লক্ষ্য করা যায়।আর বাহিরে লক্ষ্য করা যায় সুইমিং পুল তথা গোসলের স্থান।যে স্থানে নারী পুরুষ যুবক যুবতীরা অর্ধনগ্ন হয়ে গোসলের নামে পানির মধ্যে হয়হূল্লোর ঠাসাঠাসি, অশ্লীলতা,নির্লজ্জতা বেহায়াপনার মত অসামাজিক কার্যকলাপ করে।যা স্বচ্ছ ভ্রমন প্রিয় লোকদের মনকে অত্যান্ত বিমুহিত, বিচলিত ও ব্যাতিত করে। ড্রিম হলিডে পার্কে ভ্রমন করতে আসা দর্শনার্থীদের সাথে একান্ত আলাপচারিতায় ড্রিম হলিডে পার্ক আপনার ভ্রমণ করতে কেমন লেগেছে, কতটুকু স্বস্তি পেয়েছেন? জানতে চাইলে তারা ড্রিম হলিডে পার্ক ভ্রমন করতে ভাল লেগেছে ব্যাক্ত করে বলেন কিছু কিছু কার্যক্রম আমাদের আবেগ অনুভূতিকে ব্যাথিত ও বিচলিত করেছে।যা কোন ভাবে আমরা আশা করিনি।এই পার্ক কর্তৃপক্ষকে অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনার মত যে সব কার্যক্রম পার্কে হচ্ছে,এই অসামাজিক কার্যকলাপ থেকে বেরিয়েএসে,ভ্রমন প্রিয় মানুষের ভাল মঙ্গলময় কল্যাণকর দিকগুলো দিকে নজর দিতে হবে। মানুষের জীবনে ভ্রমন এমন এক অধ্যায় ,যা মনকে করে দিতে পারে শান্ত। ভ্রমনের সবচেয়ে ভাল দিক হচ্ছে আপনি হাসি খুশির মধ্য লুকিয়ে রাখতে পারবেন আকাশ সমান কষ্ট।ভ্রমন করুন নিজেকে নিরাপদ রাখুন অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপানার মত অসামাজিক কার্যক্রম যে পার্কে সংগঠিত হয়,ঐপার্ক পরিভ্রমণ থেকে বিরত থাকুন।।