ঢাকা | বঙ্গাব্দ

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক কক্সবাজারে বিভিন্ন পুলিশি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন

  • আপলোড তারিখঃ 07-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9 জন
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক কক্সবাজারে বিভিন্ন পুলিশি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন ছবির ক্যাপশন: ১


​কক্সবাজার প্রতিনিধি://

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম কক্সবাজারের বিভিন্ন পুলিশি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেছেন। গত ৩১ অক্টোবর (শনিবার) কক্সবাজার সদর সার্কেল অফিস, সদর মডেল থানা, জেলা ট্রাফিক অফিস, সদর কোর্ট ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

​পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র ও সার্বিক ব্যবস্থাপনা বিস্তারিত পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সর্বসাধারণকে সর্বোচ্চ ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে কঠোর নির্দেশনা দেন।

​পরিদর্শনকালে কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক কক্সবাজারে বিভিন্ন পুলিশি দপ্তর ও কার্যক্রম পরিদর্শন