ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অফ অনার ও দাফনে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ঘৃণিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

  • আপলোড তারিখঃ 03-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39 জন
নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অফ অনার ও দাফনে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ঘৃণিত   প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//


আজ ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার সময়:১১:২০ ঘটিকা, নরসিংদী উপজেলা মোড় নরসিংদী প্রেস ক্লাবের সামনে দেশ ও জনগনের  অতন্দ্র প্রহরী পিরোজপুর চিতলীয়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার ও দাফনে বাঁধা প্রদানকারী স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ ৭১"বিরোধীএকটি ঘৃণিত কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্ৰহন করেন নরসিংদী জেলা উপজেলার সকল  বীর মুক্তিযোদ্ধাগন।উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভে বীর মুক্তিযোদ্ধাগন প্রতিবাদ করে বলেন আমারা মহান মুক্তিযুদ্ধে অংশ গ্ৰহন করেছি। আমরা জীবনের মায়া ত্যাগ করে মা,বাবা, ভাই বোনদের , শ্রদ্ধা,স্থেহ ভালবাসার বন্ধন ছিন্ন করে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষার উদ্দেশ্যে দেশ ও দেশের জনগনকে রক্ষা করার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলাম।৭১''পরবর্তী  এইগুলো দেখার জন্য নয়। বীর মুক্তিযোদ্ধারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার দেওয়া , দাফনে বাঁধা প্রদান এই ঘৃণিত কাজ কোন সভ্য দেশে হতে পারে না। তাঁরা আরও বলেন,যে বা যারা বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন কাফনে বাঁধা প্রদান করেছেন অতিশীঘ্রই এই ঘৃণিত অপরাধীদের কে আইনের আওতায এনে শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মাদক ব্যবসার প্রতিবাদ করায় যাত্রাবাড়ীতে সাংবাদিকের ওপর নৃশংস হামলা, হাত-পা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ