ঢাকা | বঙ্গাব্দ

​মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ‘প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরি’কে ৮০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 12-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2371 জন
​মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ‘প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরি’কে ৮০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: ​মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ‘প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরি’কে ৮০ হাজার টাকা জরিমানা


মুন্সীগঞ্জ প্রতিনিধি: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং কর্মীদের হাত ধোয়ার ন্যূনতম ব্যবস্থা না রাখার দায়ে মুন্সীগঞ্জের ‘প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরি’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় এই বিশেষ মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, মুক্তারপুর বিসিক এলাকার ওই কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, চানাচুর ও কেক তৈরি করা হচ্ছিল। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ছিল, খাদ্য প্রস্তুতকারী কর্মীদের হাত ধোয়ার জন্য কারখানায় কোনো সাবানের ব্যবস্থাই রাখা হয়নি। সামগ্রিকভাবে খাদ্য উৎপাদনের পুরো প্রক্রিয়াটিই ছিল জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

​ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার আরিফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য কারখানা কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়।

​অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযান পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস টিম।

​অভিযান শেষে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসিফ আল আজাদ সংবাদ মাধ্যমকে জানান, "জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।"




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা