ঢাকা | বঙ্গাব্দ

​কায়েতপাড়ায় সেলিম আহমেদকে প্রার্থী করার দাবিতে প্রচারণা ও মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ 04-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8 জন
​কায়েতপাড়ায় সেলিম আহমেদকে প্রার্থী করার দাবিতে প্রচারণা ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক://

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা গ্রামের বরুনা স্কুল মাঠে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের পাশাপাশি আশপাশের নয়টি ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন।

​সভায় বক্তারা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব সেলিম আহমেদকে প্রার্থী করার পক্ষে জোরালো মত দেন। স্থানীয়দের অনুরোধে সেলিম আহমেদও নির্বাচনে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন বলে জানানো হয়। এছাড়া বক্তারা দাবি করেন, এলাকায় সেলিম আহমেদের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম আহমেদ বলেন, মহান আল্লাহ সুযোগ দিলে এবং জনগণ সহযোগিতা করলে তিনি নির্বাচিত হয়ে এলাকার জন্য কাজ করতে চান। তিনি যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নিজের জন্য সবার দোয়া চান।

​সভায় বক্তারা সেলিম আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি মাদক ও চাঁদাবাজমুক্ত রূপগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​সভার শেষ পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক প্রচারণা ও সমাবেশের ঘোষণা দেওয়া হয় এবং সেলিম আহমেদকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​কায়েতপাড়ায় সেলিম আহমেদকে প্রার্থী করার দাবিতে প্রচারণা ও মতবিনিময় সভা