ঢাকা | বঙ্গাব্দ

​অভিনব কৌশল: অন্তর্বাস ও প্যান্টে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই চীনা নারী আটক, বাজার ২৪ কোটি টাকা

  • আপলোড তারিখঃ 29-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5 জন
​অভিনব কৌশল: অন্তর্বাস ও প্যান্টে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই চীনা নারী আটক, বাজার ২৪ কোটি টাকা ছবির ক্যাপশন: ১


​নিজস্ব প্রতিবেদক:

দুবাই থেকে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের এক চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে বিশেষ কায়দায় ১২ কেজি ৬০ গ্রাম ওজনের সোনার পেস্ট সেলাই করে লুকিয়ে বহন করার সময় চেন লিউয়ান ও মো জিয়াওউ নামের দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে।

​জব্দ করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

​কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। দুবাই থেকে আসা ফ্লাইটে ইমিগ্রেশন সম্পন্ন করার পর ব্যাগেজ বেল্ট এলাকা অতিক্রমের সময় সন্দেহভাজন ওই দুই নারী যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর থেকে নরম হলুদ রঙের পেস্ট সদৃশ লুকায়িত স্বর্ণ উদ্ধার করা হয়।

​প্রাথমিক পরীক্ষায় জব্দকৃত এই স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চোরাচালানের এমন নিত্যনতুন ও ঝুঁকিপূর্ণ কৌশল দেখে হতবাক শুল্ক কর্মকর্তারাও।

​এ ঘটনায় আটক দুই চীনা নারী যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট ফৌজদারি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিমানবন্দর দিয়ে এ ধরনের বড় ধরনের চোরাচালান রুখে দেওয়ায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।  




কমেন্ট বক্স
notebook

“ফিরছে নয়ন বাঙালি" নেতাকে স্বাগত জানানোর গানে মুখরিত কর্মীরা