ঢাকা | বঙ্গাব্দ

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....

  • আপলোড তারিখঃ 16-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139 জন
"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল".... ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//


লোভে পড়ে অনেকে অন্যের জমি নিজের বলে দাবি করেন। লোক সমাজে প্রচার করে এই জমি আমার। কিন্তু বাস্তবে নেই বৈধ কাগজপত্র, দলিল,খতিয়ান,ও আইনগত কোন প্রমাণাদি। আপনি জানেন কি? দলিল খতিয়ান ও বৈধ কাগজপত্র বিহীন অন্যের জায়গা জমি আমার দাবি করলে,আপনে কিন্তু জঘন্য অপরাধে অপরাধী হতে পারেন।


ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩অনুযায়ী, জায়গা জমির মালিকানা সম্পর্কে মিথ্যা দাবিদার,প্রতারণা, জালিয়াতি অবৈধভাবে অন্যের জায়গা জমি জোরপূর্বক ভাবে দখল ইত্যাদি বিষয়গুলি কিন্তু জঘন্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।


জায়গা জমির মালিকানা প্রমাণ হয় দলিল,খতিয়ান ও আইনগত কাগজপত্রের মাধ্যমে।মুখ,চাপা,শরীর ও ক্ষমতার বলে নয়। বর্তমানে গ্রামগঞ্জে,পাড়া মহল্লাএমন কি শহরাঞ্চলেও ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব,বোনে-ভাইয়ে দ্বন্দ্ব,চাচা ভাতিজা দ্বন্দ্ব, গোষ্ঠী গত দ্বন্দ্ব,একগ্ৰামের লোকের সাথে অন্য গ্ৰামের লোকের দ্বন্দ্ব, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে জায়গা জমির মালিকানা নিয়ে।


 কাগজপত্র বিহীন অন্যের জায়গা জমি আমার দাবি করা জনসাধারণের উচিত, অন্যের জায়গা জমির দখল ছেড়ে দেওয়া। যদি দখল ছেড়ে না দেন, তাহলে আপনে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে আপনার হতে পারে সাত বছরের জেল। সচেতন হোন, অন্তর থেকে লোভ পরিহার করুন।স্ব-ইচ্ছায় অন্যর জায়গা জমির দখল ছেড়ে দিন।সৎ নির্ভীক,বিনয়ী, ও লোভহীন জীবন গড়ুন।।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....