ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’, এসপির মোবাইল ফোনে ছিল নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের বার্তা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • আপলোড তারিখঃ 15-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16 জন
ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’, এসপির মোবাইল ফোনে ছিল নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের বার্তা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার মোঃ হারুন://

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের গ্রেপ্তারের নেপথ্যের চাঞ্চল্যকর কারণ প্রকাশ করেছে পুলিশ। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা এবং ‘জীবন বাজি রেখে মাঠে নামার’ বার্তা এসপি জাহাংগীরের মোবাইল ফোনে পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

​রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব বিস্তারিত জানান ডিআইজি।

​যে কারণে রাষ্ট্রদ্রোহ মামলা

​ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া মারাত্মক কিছু বার্তার সূত্র ধরেই এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা মামলার এজাহারেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একটি হলো—ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে, এবং অন্যটি হলো—ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’

​কীভাবে ফাঁস হলো তথ্য?

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি জানান, অত্যন্ত নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মোবাইল ফোনটি জব্দ করা হয়। এরপর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। ফোরেনসিক পরীক্ষায় রাষ্ট্রবিরোধী এসব বার্তার সত্যতা পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

​বিভাগীয় ব্যবস্থা ও অন্যান্যদের সম্পৃক্ততা

​এসপি জাহাংগীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান ডিআইজি। তিনি বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

​এ ঘটনায় পুলিশের অন্য কোনো সদস্য বা কর্মকর্তা জড়িত আছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মাত্র দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতার প্রমাণ মিলেছে, তার ভিত্তিতেই এই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’, এসপির মোবাইল ফোনে ছিল নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের বার্তা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি