ঢাকা | বঙ্গাব্দ

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ ঢাকা-৫ আসনের এমপির কোনাপাড়া-কদমতলী খাল খননের

  • আপলোড তারিখঃ 19-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ ঢাকা-৫ আসনের এমপির কোনাপাড়া-কদমতলী খাল খননের ছবির ক্যাপশন: ১


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কোনাপাড়া থেকে কদমতলী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বিরোধী দলীয় সংসদ সদস্য হওয়ার কারণেই তাকে এই রাষ্ট্রীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি দাবি করেন।

​সম্প্রতি নিজের বক্তব্যে এই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

​তিনি বলেন, "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনাপাড়া থেকে কদমতলী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি বিরোধীদলীয় সংসদ সদস্য হওয়ার কারণেই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।"

​এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাকে উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, "একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই অবমূল্যায়ন কাম্য নয়।"

​জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ডিএসসিসি কর্তৃপক্ষ কোনাপাড়া থেকে কদমতলী পর্যন্ত এই খাল খনন প্রকল্প গ্রহণ করেছে। তবে সংসদ সদস্যের এই অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ ঢাকা-৫ আসনের এমপির কোনাপাড়া-কদমতলী খাল খননের