ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী-ধলপুরে মাদক ব্যবসায়ী সুমন শিকদারকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

  • আপলোড তারিখঃ 26-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16 জন
যাত্রাবাড়ী-ধলপুরে মাদক ব্যবসায়ী সুমন শিকদারকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর ছবির ক্যাপশন: ১


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন শিকদারকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​এলাকাবাসীর অভিযোগ, সুমন শিকদার দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবা সরবরাহ এবং বিক্রির সঙ্গে জড়িত। অতীতে তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আওয়ামী লীগের কতিপয় নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে নির্বিঘ্নে মাদক কারবার চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি প্রশাসনের সোর্স বা ‘ফর্মা’ পরিচয় ব্যবহার করেও তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করতেন বলে স্থানীয়রা জানান।

​খোঁজ নিয়ে জানা গেছে, সুমন শিকদার পূর্বে ধলপুরের খালেকুজ্জামান চৌধুরী গলিতে বসবাস করতেন। বর্তমানে তিনি স্থান পরিবর্তন করে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ১২ নম্বর গলির ঢালে, ব্রাইট স্টার স্কুলের পেছনের গলিতে অবস্থিত ‘গফুর সাহেবের বাড়ি’তে (যা এলাকায় ‘বরিশাইল্লা বাড়ি’ নামে পরিচিত) বসবাস করছেন।

​এ বিষয়ে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের মহাসচিব রাশেদ রেজা জুয়েল বলেন, “কোনো মাদক ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বা প্রভাব খাটিয়ে পার পেতে পারে না। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ধলপুর ও যাত্রাবাড়ীবাসীর প্রাণের দাবি, চিহ্নিত এই মাদক ব্যবসায়ী সুমন শিকদারকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”

​মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

যাত্রাবাড়ী-ধলপুরে মাদক ব্যবসায়ী সুমন শিকদারকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর