ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ স্বীকৃতি পেল মাইজিপি

  • আপলোড তারিখঃ 16-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 712453 জন
বিশেষ স্বীকৃতি পেল মাইজিপি ছবির ক্যাপশন: ১

চলতি বছরে এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেয়েছে টেলিযোগাযোগ সেবাদাতা গ্রামীণফোন। ডিজিটাল-টেলিযোগাযোগ বিভাগে ‘মাইজিপি’ অ্যাপের জন্য স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। সারাদেশে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তর করতে ও অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সব ডিজিটাল সেবা হাতের মুঠোয় আনতে অ্যাপটি স্বীকৃতি পেল।

প্রসঙ্গত, এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে কয়েকটি খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে পুরস্কৃত করে। ডিজিটাল ও প্রযুক্তি রূপান্তরে নিজ নিজ খাতে নেতৃত্ব প্রদানকারী সব প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে স্বীকৃতি দেওয়া হয়।মাইজিপি অ্যাপটি তিন কোটির বেশি স্মার্টফোনে ইনস্টল করা। গ্রামীণফোনের সেবা গ্রহণে বিশেষ পরিবর্তন এনেছে মাইজিপি। জিপির ৯৯ শতাংশ সেবাই এখন মাইজিপিতে পাওয়া যায়, যা অ্যাপটিকে বৃহত্তম সেলফ সার্ভিস অ্যাপে পরিণত করেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা