ঢাকা | বঙ্গাব্দ

সংক্ষিপ্ত সফরে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 838375 জন
সংক্ষিপ্ত সফরে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয়, মনির//সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার (৪ অক্টোবর) ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরত্বপূর্ণ সব উপাদান থাকবে।সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..