স্টাফ ক্রাইম রিপোর্টার মোঃ হারুন ://
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় গত ০৯ মার্চ সকাল ০৬.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত থাকা অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে মোটরসাইকেল যোগে ০৩ জন দুষ্কৃতিকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে তার সরকারি ইস্যুকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান এর এজাহারের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ০৩ জন আসামির বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।বাকি ০২ জন আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার এসআই(নিঃ) মোঃ শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ১৪/০৪/২০২৬ খ্রিঃ সকাল ১১.২০ ঘটিকায় সদর মডেল থানার দেওভোগ এলাকার বাশমূলী থেকে অস্ত্র লুণ্ঠন-এর ঘটনায় সম্পৃক্ত আসামি আরহাম (২২), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-শিউলী বেগম, সাং-দেওভোগ পানির ট্যাংকি, মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া, দাতা সড়ক, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরহাম (২২) কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।