ঢাকা | বঙ্গাব্দ

ইমামের ওপর হামলার অভিযোগ স্থানীয় বিএনপি নেতা জসিমের বিরুদ্ধে

  • আপলোড তারিখঃ 24-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 268359 জন
ইমামের ওপর হামলার অভিযোগ স্থানীয় বিএনপি নেতা জসিমের বিরুদ্ধে ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জসিমের বিরুদ্ধে। শনিবার রাত আটটার দিকে রূপকারী মুসলিম ব্লক বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এলাকাবাসীর ভাষ্য, আগামী ১৫ ডিসেম্বর রূপকারী মুসলিম ব্লক এলাকায় একটি ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। মসজিদের ইমাম মাহফিলের দাওয়াত, অনুদান সংগ্রহ ও অন্যান্য প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, মাহফিল আয়োজনের বিরোধিতা করে জসিম ইমামকে এ কার্যক্রম বন্ধ করার জন্য চাপ দেন।

স্থানীয়দের দাবি, ইমাম দায়িত্ব পালন অব্যাহত রাখলে জসিম ক্ষিপ্ত হয়ে বাজার এলাকায় তাঁর ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযুক্ত জসিমের বক্তব্য পাওয়া যায়নি। বাঘাইছড়ি বিজিবি ক্যাম্পে অভিযোগ দেওয়া হইছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..