স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম//
আজ ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার। নরসিংদী জেলা তথ্য অফিসের আয়োজনে , নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ "নারী সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। উক্ত নারী সমাবেশে সভাপতিত্ব করেন জনাব ওবাইদুল কবির মোল্লা তথ্য কর্মকর্তা ,জেলা তথ্য অফিস, নরসিংদী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা আসমা জাহান সরকার মহোদয় নির্বাহী অফিসার সদর উপজেলা নরসিংদী। উক্ত নারী সমাবেশে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ,জনাবা হীরা আক্তার জেলা ক্রীড়া অফিসার নরসিংদী।উক্ত নারী সমাবেশে প্রায় একশত পঞ্চান্ন জন নারী উপস্থিত ছিলেন।সভায় বর্তমান সরকারের রাজনৈতিক ইশতেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, কৃষক কার্ড, মহিলা বাস সার্ভিস ও কৃষি ঋন মওকুফ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সর্বোপরি প্রানবন্ত বক্তব্য ও আলাপ আলোচনার মধ্য দিয়ে নারী সমাবেশ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।।