পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
এই দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগের ওপর ভর করেই গড়ে উঠেছে আমাদের আধুনিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। দেশের অবকাঠামো উন্নয়ন, নগরায়ণ এবং টেকসই উন্নয়নের প্রতিটি ধাপে শ্রমিকদের অবদান অনস্বীকার্য।
দেশের সকল শ্রমিক প্রতিদিন তাদের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্র যাত্রাকে বেগবান করছেন। তাদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।
বর্তমান সরকার শ্রমিক বান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে একটি সমতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এই মহান দিনে আমি সকল শ্রমিকের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
আসুন, শ্রমিক-মালিক সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।