ঢাকা | বঙ্গাব্দ

শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 769954 জন
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে কর্মসূচি

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে কর্মসূচি পালন করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার পর তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে গত মঙ্গলবার তারা একই দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

এদিকে অবরোধের কারণে সকাল থেকেই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে কর্মস্থলে ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, কারখানাটিতে কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বার বার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘গত প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয়টি সুরাহা করছে না। অবরোধের ফলে এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।’

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....