নিজস্ব প্রতিবেদক://
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২০২৬ খ্রিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ডস্থ চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় গেইটের সামনে এবং থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো: ১। মোঃ রকি (৩৫), পিতা- মোঃ রাসেল সিকদার, বর্তমান সাং- তাতখানা চৌধুরী বাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; ২। মোঃ রাসেল (২২), পিতা- মোঃ শামীম, সাং- বিহারী পট্টি সুমিলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ৩। শুভ (২০), পিতা- মোঃ স্বপন, সাং- বিহারী পট্টি সুমিলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত ০৩ জন মাদক কারবারির নিকট হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।