ঢাকা | বঙ্গাব্দ

শ্রমের ঘামে গড়ে ওঠা বিশ্ব—মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের আহ্বান

  • আপলোড তারিখঃ 30-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 678 জন
শ্রমের ঘামে গড়ে ওঠা বিশ্ব—মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের আহ্বান ছবির ক্যাপশন: মোঃ হুমায়ুন কবির যুগ্ন আহবায়ক যাত্রাবাড়ী থানা শ্রমিক দল

শ্রমই উন্নয়ন, শ্রমই অগ্রগতির মূল শক্তি।মানবসভ্যতার প্রতিটি অর্জনের পেছনে রয়েছে অসংখ্য শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ আর নিষ্ঠা। তাদের ঘামেই গড়ে উঠেছে শহর, শিল্প, অর্থনীতি এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রা।


১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব। এই দিনটি শুধু উদযাপনের নয়, বরং প্রতিশ্রুতির—শ্রমিকদের প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি।


আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে শ্রমের মূল্যায়ন হবে, শ্রমিকরা পাবে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনযাপন।শ্রমজীবী মানুষদের হাসি-খুশি জীবনই আমাদের দেশের প্রকৃত উন্নয়নের প্রতিচ্ছবি।


এই মহান দিনে বিশ্বের সকল শ্রমিকের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।


শ্রমিকের হাত ধরেই এগিয়ে যাবে দেশ, সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম।


সবাইকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি'সহ ২ জন'কে গ্রেফতার করেছেন র‌্যাব-১০