ঢাকা | বঙ্গাব্দ

রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি' অর। ব

  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 692910 জন
রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি' অর। ব ছবির ক্যাপশন: ১

প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে রাতের সবচেয়ে বড় পুরস্কার নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। যদিও তার বিজয়ের খবর স্পষ্ট হয়ে যায় মূল অনুষ্ঠান শুরুর আগেই। রিয়াল মাদ্রিদ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়ার পরেই নিশ্চিত হয়ে যায় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি' অর। বহু আলোচনার জন্ম দেয়া এই ব্যালন ডি' অরে অবশ্য বাকি পুরস্কার নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নেই। প্রত্যাশিতভাবেই নারীদের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। সেরা গোলরক্ষকের পুরস্কার নিয়ে গিয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সর্বোচ্চ গোলের জন্য গার্ড মুলার ট্রফি পেয়েছেন হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপে। হালের সেনসেশন লামিনে ইয়ামাল পেয়েছেন সেরা উদীয়মান তারকার কোপা ট্রফি। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা