ঢাকা | বঙ্গাব্দ

পরী মণি ভালো লাগে শুদু কি রঙ্গিলা।

  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7695 জন
পরী মণি ভালো লাগে শুদু  কি রঙ্গিলা। ছবির ক্যাপশন: ১

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সঙ্গে। এমনই গল্পে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’ সিনেমাটি।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’র ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

বহুল প্রতীক্ষিত পরীমণির সেই ‘রঙিলা কিতাব’র ট্রেলার অবশেষে প্রকাশ্যে এসেছে। এর মধ্যদিয়ে ওটিটিতে অভিষেক ঘটেছে পরীর। আর প্রথম ঝলক দিয়েই সকলের মন জয় করে নিয়েছেন এই চিত্রনায়িকা। গতকাল মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্যেদিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেওয়া হয় সিরিজটির প্রথম ঝলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমণি, মনোজ প্রামাণিক, গায়ক ইমরান মাহমুদুলসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

অনুষ্ঠানে হাজির হয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী আমদিয়ায় আওয়ামী ট্যাগ লাগিয়ে এক যুবক কে ঘন্টাব্যাপী নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে....