ঢাকা | বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে: আমিনুল হক।

  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 774003 জন
নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে: আমিনুল হক। ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক: শনিবার, ০২ নভেম্বর, ২০২৪ ইং। 


শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য আমাদের দূর করতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য তৈরি হবে কেনো? আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন,আপনাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন,আপনাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও যেমন    শিক্ষা দিচ্ছে,আপনাদের কিন্ডারগার্টেন ও শিক্ষা দিচ্ছে।এতে বৈষম্য থাকবে কেনো!শিক্ষা প্রতিষ্ঠানের এই বৈষম্য আমাদের দূর করতে হবে। 


৫ আগষ্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলবে,হানাহানি বা প্রতিহিংসা নয়। 


আজ শনিবার (০২ নভেম্বর) বিকেলে মিরপুর সাড়ে এগার নম্বরস্হ রংধনু কনভেনশন সেন্টারে আয়োজিত 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পল্লবীবও রুপনগর থানার উদ্যোগে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ সব কথা বলেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বি কে এ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদীন জয়। বি কে এ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন। বি কে এ'র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অলিউল হাসানাত তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক,মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম উপস্থিত ছিলেন। 

শনিবার,০২ নভেম্বর। 





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....