মতিউল ইসলাম হৃদয় ://
রাজধানীর যাত্রাবাড়ি- চিটাগাং রোড সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে।নাম না প্রকাশ করা বরাত দিয়ে জানা যায় প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ এবং ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক ১ হাজার টাকা, সিদ্ধিরগঞ্জ এবং যাত্রাবাড়ি থানা পুলিশের নামে ৫'শ টাকা ও লাইন ম্যানের জন্য ৪০ টাকা হারে আদায় করা হয়। এ চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি ও চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে।
চাঁদা দিতে অস্বীকার করায় গত শুক্রবার বিকাল পৌনে ৩টার সময় যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত খায়রুলের ছোট বোন আছিয়া আক্তার বলেন, আমার ভাই আগে মাছের ফিডের ব্যবসা করত। দেড় বছর বেকার থাকার পর দেড়মাস ধরে ভাড়ায় লেগুনা চালাত। আমার একমাত্র ভাইয়ের উপর ৭/৮ জনের পরিবারের সদসের ভরন পোষন পরিচালনা করা হতো। তার আফোয়ানা আলম নুর নামের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমরা এ হত্যাকান্ডের সঠিক বিচারের দাবি জানাই।