ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু হয়েছে

  • আপলোড তারিখঃ 13-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 559183 জন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাখালী এলাকায় ট্রেনের ধাক্কায়  শ্রমিকের মৃত্যু হয়েছে ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ;//

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহীন (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আব্দুর রব বলেন, আমার ভাগিনা ইছাখালী ফখরুদ্দিন ফ্যাক্টরিতে কাজ করতো। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ইসাখালি গাজী ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, শাহিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। রূপগঞ্জের ইছাখালী এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..