ঢাকা | বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল ।

  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 827133 জন
বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল   । ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক:শুক্রবার,০৮ নভেম্বর,২০২৪ ইং। 


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে র‌্যালি করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়। র‍্যালিকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন এলাকা।


 বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ব্যনার ফ্যাস্টুন নিয়ে মিছিলে যোগ দেয়।এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা হেলাল তালুকদার এর নেতৃত্বে এক বিশাল মিছিল র‍্যালিতে যোগ দেয়। মিছিলে দক্ষিণখান থানা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেন। 


 শুক্রবারের এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবার কথা থাকলেও, র‍্যালি শুরু করে বিকেল ৪.৩০ মিনিটে।


শোভাযাত্রার ‘রোডম্যাপ’ অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়,কাকরাইল মসজিদ,মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যায় ; সেখান থেকে হোটেল XDইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..