ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন।

  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 686298 জন
হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন। ছবির ক্যাপশন: ১

হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেন ট্রাম্প। লেভিট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র ছিলেন।ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, লেভিট স্মার্ট, কঠিন ও অত্যন্ত কার্যকরী যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি খুবই ভালো কাজ করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবেন।

নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন।৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর থেকে নিজের প্রশাসন গোছাতে শুরু করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ কিংবা মনোনয়ন দেওয়া শুরু করেছেন। ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়া কম বয়সীদের একজন হলেন ক্যারোলিন।

সূত্র: এএফপি




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা