ঢাকা | বঙ্গাব্দ

গণহত্যার অভিযোগে এএসপি জাবেদ ইকবাল গ্রেফতার

  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4852 জন
গণহত্যার অভিযোগে এএসপি জাবেদ ইকবাল গ্রেফতার ছবির ক্যাপশন: ছবি ● সংগৃহীত

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ মতিউল ইসলাম (হৃদয়):-

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের এই এএসপিকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, এএসপি জাবেদ ইকবাল ডিবির তৎকালীন এসি। জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় জাবেদ ইকবাল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান