ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষানবিশ ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 640119 জন
শিক্ষানবিশ ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ ছবির ক্যাপশন: বাংলাদেশ পুলিশ লগো

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ মতিউল ইসলাম (হৃদয়):-

রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....