ঢাকা | বঙ্গাব্দ

সন্ত্রাস ও চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা হবে: নবী উল্লাহ

  • আপলোড তারিখঃ 06-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33 জন
সন্ত্রাস ও চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা হবে: নবী উল্লাহ ছবির ক্যাপশন: ১

এখন সংবাদ টুয়েন্টিফোর://

ঢাকা-৫ আসনে (ডেমরা, যাত্রাবাড়ী এবং  কদমতলীর একাংশ) ভোটে জিতলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী। তিনি বলেন, এ এলাকা হবে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, সন্ত্রাসী এবং  চাঁদাবাজদের এখানে কোনো জায়গা হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি, ছনটেক, নয়নপুর, গোবিন্দপুর এবং  শনির আখড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নবী উল্লাহ বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই চাঁদাবাজ এবং  সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস এবং  চাঁদাবাজমুক্ত সমাজ গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

গণসংযোগে তিনি আরও বলেন, ভোটে জয়ী হলে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা এবং  অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, তার নির্বাচনী এলাকায় সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানে খেলার মাঠ এবং  পার্ক নির্মাণ করা হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে নবী উল্লাহ বলেন, ২০১৮ সালে তিনি ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে স্বল্প সময়ের মধ্যে বিপুল ভোট পেয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি দাবি করেন, সে সময় থেকেই এলাকাবাসী তাকে জনগণের এমপি হিসেবে বিবেচনা করে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদুল আলম, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক