ঢাকা | বঙ্গাব্দ

মির্জা ফখরুল ইসলাম দুই হাজার নেতাকর্মী গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 24-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 862060 জন
মির্জা  ফখরুল ইসলাম দুই হাজার নেতাকর্মী গ্রেফতার। ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

এম আই হৃদয়

বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে, শতশত মানুষ নিহত হয়েছে।সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আমরা কাজ করতে পারছি ন। আমার জানা মতে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। ’‌

‘বিএনপি নাশকতার সঙ্গে যুক্ত রয়েছে’, সরকারের এমন বক্তব্যের প্রতিবাদে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..