ঢাকা | বঙ্গাব্দ

চীনে যাচ্ছে ৫০ টন আম

  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 552414 জন
চীনে যাচ্ছে ৫০ টন আম ছবির ক্যাপশন: ১

মোঃ আবুল হোসেন;//


আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে আনুমানিক প্রায় ৫০ টন আম রফতানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।

বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় কৃষি সচিব বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারা বিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রফতানির বিষয়ে অগ্রগতি হয়।

তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে, কীভাবে আম রফতানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্য দেশগুলোতেও কীভাবে আম রফতানি বাড়ানো যায়, তা নিয়ে আমরা কাজ করবো।

আমের পাশাপাশি চীনে কাঁঠাল রফতানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..