ঢাকা | বঙ্গাব্দ

৭ বছরের অভিমান ভুলে মালাইকার বাড়িতে গেলেন সালমান খান

  • আপলোড তারিখঃ 14-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 847599 জন
৭ বছরের অভিমান ভুলে মালাইকার বাড়িতে গেলেন সালমান খান ছবির ক্যাপশন: ১

নব্বই দশকের শেষের দিকে বলিউড ভাইজান সালমান খানের বড় ভাই আরবাজ খানকে বিয়ে করেন অভিনেত্রী মালাইকা আরোরা। সুখের সংসার ছিল এই দম্পতির। 

দীর্ঘ ১৯ বছর এক ছাদের নিচে কাটানোর পরে ২০১৭ সালে আচমকা বিচ্ছেদের খবর দেন মালাইকা-আরবাজ। তাদের সেই সম্পর্ক ভাঙনের পেছনে সে সময় দায়ী করা হয়, মালাইকার অন্য কারো প্রতি ঝুঁকে পড়া। 

ভাইয়ের সংসার বাঁচানোর সর্বাত্মক চেষ্টাই নাকি করেছিলেন সালমান খান। মালাইকার সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন তিনি। কিন্তু কোনোভাবেই অভিনেত্রীর মন গলাতে পারেননি। এরপরই মালাইকার সঙ্গে সালমানের সম্পর্কে ভাঙন ধরে। দূরত্ব তৈরি হয় দুজনের মাঝে। বন্ধ হয়ে যায় কথাবার্তাও। ২০১৭ সালের পরে কেটে গেছে ৭ বছর, এই লম্বা সময়ে কখনো একফ্রেমেও দেখা মেলেনি সালমান-মালাইকার। 

তবে গত বুধবার মালাইকার অরোরার বাবার মৃত্যুর খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতেই নায়িকার বাড়িতে হাজির হন সালমান খান। বড় ভাইয়ের সাবেক স্ত্রীর পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তিনি।




কমেন্ট বক্স
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..