ঢাকা | বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯’র মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা

  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 622040 জন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯’র মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা ছবির ক্যাপশন: ১

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯’র মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়েছেন অনেক আগেই। কাজ করছেন বেছে বেছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘ফাগুন এভাবেও আসে’ ও ‘শুভ কাজে দেরি করতে নাই’ নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাহিদ হাসনাত পরিচালিত প্রথম নাটকটিতে তোরসার সহশিল্পী দিব্য। ভালোবাসা হারানোর এবং এক নতুন শুরুর গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আয়োজনে নাটকটি কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে এটি নির্মাণ করেছেন আরমান রহমান প্রত্যয়। এতে তার বিপরীতে আছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব।

তোরসা বলেন, ‘দুটি নাটকের চরিত্রে ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক অন্যটি, কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..