ঢাকা | বঙ্গাব্দ

উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো: এ্যাড.শিমুল বিশ্বাস।

  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 698148 জন
উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো: এ্যাড.শিমুল বিশ্বাস। ছবির ক্যাপশন: ১



নিজস্ব প্রতিবেদক:২৯ অক্টোবর, মঙ্গলবার,২০২৪ ইং। 


বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত-একটা উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো। 


আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর এভিনিউ ফাইভের ঈদগাহ মাঠে পল্লবী থানা শ্রমিকদলের আয়োজনে গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন। 


শিমুল বিশ্বাস বলেন,গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। হাজার হাজার মানুষকে গুম-খুন ও হত্যা করেছে এবং গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে হাজার হাজার ছাত্র- জনতা ও বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ ভাইদের রক্তের এ ঋণ যেন বৃথা না যায়। 


বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,ছাত্র জনতার  গণআন্দোলনে শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এ অন্তবর্তীকালীন সরকার শুরু করেনি।

তিনি বলেন,খুনিদের বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না,এরজন্য জনগণও আপনাকে আমাকে কখনও ক্ষমা করবে না। 


এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ শ্রম বিযয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক 

কাজী শসহ আলম রাজা, সদস্য সচিব 

কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন রতন,আব্দুর রহমান,দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ। 

 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন পল্লবী থানা শ্রমিকদলের আহবায়ক বশিরুল আলম ও সঞ্চালনা করেন থানা শ্রমিকদল সদস্য সচিব সাফায়াত হোসেন সোহেল। 



২৯ অক্টোবর,মঙ্গলবার। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা