ঢাকা | বঙ্গাব্দ

আজ শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগে অংশ নেন সংসদ সদস্য প্রার্থী নবী উল্লাহ নবী

  • আপলোড তারিখঃ 23-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32806 জন
আজ শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগে অংশ নেন সংসদ সদস্য প্রার্থী নবী উল্লাহ নবী ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন:///

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় কাটালেন ঢাকা- ৫ এর প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।

শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগে অংশ নেন সংসদ সদস্য প্রার্থী নবী উল্লাহ নবী। এ সময় তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে আপামর জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে প্রার্থী সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার বিদ্যমান সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা সম্পর্কে অবগত হন। জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ সময় প্রার্থী বলেন, “জনগণের পাশে থেকে তাদের কথা শোনা এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”

গণসংযোগ শেষে এলাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বান্দরবানের লামায় হিল ভিডিপি কমান্ডারদের নামে অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন