ঢাকা | বঙ্গাব্দ

নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে অশ্লীল নৃত্য করার অপরাধে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ সদস্য কে গ্রেফতার

  • আপলোড তারিখঃ 03-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 603294 জন
নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে অশ্লীল নৃত্য করার অপরাধে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ সদস্য কে গ্রেফতার ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক:// মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে অশ্লীল নৃত্য করার অপরাধে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ সদস্য কে গ্রেফতার করেছে প্রশাসন ।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল অভিযান চারিয়ে তাদের গ্রেফতার করে।

প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে এবং পরবর্তীতে আরও ২ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা,ছুরি,চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ(১৯), সোহাগ মোল্লা,, আরাফাত(১৫),মাহিন(১৬) অন্যতম।

এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো। উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর বেশি অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও সেতুতে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন।

কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা তারা এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়িরইনচার্জ এসআই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামিদের রাত ১টারদিকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..